গহিরা জামেউল উলুম কামিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ

| শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ at ৫:৫৭ পূর্বাহ্ণ

গহিরা এফ কে জামেউল উলুম বহুমুখী কামিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল মাদ্রাসা পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ সভাপতি মোঃ লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে ও মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সরোয়ার আলকাদেরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেকে গ্রুপ অব ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব তানভীর খান, রাউজান থানার ওসি সাইফুল ইসলাম, ডাক্তার বেলাল উদ্দিন, মাদ্রাসার অধ্যক্ষ নুরুল মোনাওয়ার চৌধুরী, আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ (রঃ) ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ জুননুরাঈন, পরিচালনা পরিষদের সদস্য মনসুর মিয়া, উপাধ্যাক্ষ জাহাঙ্গীর আলম রজভী, মাওলানা মোঃ ফখরুদ্দিন আলকাদেরী, আরবি প্রভাষক মাওলানা মহিউদ্দিন তাহেরী, সহকারী অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান, ফকিহ মাওলানা মোঃ সালাউদ্দিন আলকাদেরী, সহকারি অধ্যাপক মাওলানা সাইফুল করিম নাইম, প্রধান মুফাচ্ছির মাওলানা এহসান উল্লাহ আলকাদেরী, সহকারি অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন ,মাওলানা আবু তৈয়ব আব্দুল হাই, প্রভাষক মোজাম্মেল আজিম ত্বহা, অভিভাবকের মধ্যে বক্তব্য রাখেন শওকত হোসাইন, জোসনা আকতার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত রাবাব ফাতিমা
পরবর্তী নিবন্ধচবির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হাসান মিয়া