আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত রাবাব ফাতিমা

| শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ at ৫:৫৭ পূর্বাহ্ণ

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের রাবাব ফাতিমাকে আফগানিস্তানে তাঁর বিশেষ প্রতিনিধি এবং আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশনের (ইউএনএএমএ) প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি কিরগিজস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হচ্ছেন। দায়িত্ব পালনে নিবেদিত সেবার জন্য জাতিসংঘ মহাসচিব ওতুনবায়েভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জাতিসংঘ সদর দপ্তরের এক ঘোষণায় বলা হয়, জাতিসংঘ মহাসচিব ইউএনএএমএ’র উপপ্রধান এবং ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী কানাডার জর্জেট গ্যানিয়নের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। খবর বাসসের।

বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডারসেক্রেটারিজেনারেল এবং এলডিসি, এলএলডিসি) ওএসআইডিএস’র জন্য উচ্চ প্রতিনিধি (ইউএনওএইচআরএলএলএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় ও আন্তর্জাতিক সিভিল সার্ভিসে তার তিন দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার : পুলিশ সুপার
পরবর্তী নিবন্ধগহিরা জামেউল উলুম কামিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ