চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২২তম ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষক নিয়োগ সেলের ডেপুটি রেজিস্ট্রার মো. হাছান মিয়া। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম নিজ দায়িত্বের অতিরিক্ত রেজিস্ট্রারের (ভারপ্রাপ্ত) দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে গত ৭ জুলাই আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে আজ থেকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই আদেশে রেজিস্ট্রার দপ্তরের শিক্ষক নিয়োগ সেলের ডেপুটি রেজিস্ট্রার মো. হাছান মিয়াকে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, চবিতে সাধারণত শিক্ষকদের মধ্য থেকেই রেজিস্ট্রার পদে দায়িত্ব দেয়া হয়। তবে দীর্ঘদিন পর এবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক একজন কর্মকর্তা ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন।












