গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের স্মারক ডাকটিকিট অবমুক্ত

| সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১৭ পূর্বাহ্ণ

‘জুলাই অভ্যুত্থান–২০২৪’–এর স্মৃতি ধরে রাখতে দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, দশ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম, পাঁচ টাকা মূল্যমানের ডাটাকার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। গতকাল রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এই ডাকটিকিট অবমুক্ত করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস. এম. শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। খবর বাসসের।

ডাকটিকিটের থিম হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রায়িত করা হয়েছে। জুলাই গণ–অভ্যুত্থানকে ত্বরান্বিত করতে নারীরা যে ভূমিকা রেখেছে তা তুলে ধরা হয়েছে ডাক টিকেটটিতে। জুলাই অভ্যুত্থানে ছাত্র–জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ফ্যাসিবাদ মুক্ত করতে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তার পাশাপাশি আন্দোলনকালীন চিত্রকর্ম, কার্টুন, গ্রাফিতি ও প্রতিবাদী গান আন্দোলনকারীদের মধ্যে সাহস ও উদ্দীপনা যুগিয়েছে।

মাত্র তিন সপ্তাহের মধ্যে শত শত রাজনৈতিক কার্টুন ও চিত্রকর্ম সৃষ্টি হয়েছে, যা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য মাধ্যম হয়ে ওঠে।

পূর্ববর্তী নিবন্ধপ্রয়োজনে কূটনৈতিক চাপ দিয়ে ভারতকে তিস্তা চুক্তিতে বাধ্য করা হবে : আসিফ মাহমুদ
পরবর্তী নিবন্ধব্যাংক লুটপাটের সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার