খেলার সময় হঠাৎ ধসে পড়ল দেয়াল, শিশুর মৃত্যু

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৪ মে, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদের আরেফিন নগর এলাকায় ভবনের দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। ৮ বছর বয়সী শিশুটির নাম মো. জয়নাল। গতকাল বিকাল ৫ টা ১০ মিনিটের দিকে আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনির মুখে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ২ শিশু আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম দৈনিক আজাদীকে বলেন, আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনির মুখ এলাকায় একটি ভবনের দেয়াল ধ্বসে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ২ জন শিশু আঘাত পায়। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ঘটনার সময় নিহত ও আহত শিশুরা একসাথে খেলছিল বলেও জানান ওসি আব্দুল করিম।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধঝরল আরও ১৩ শিশুর প্রাণ, মৃত্যু ৫০০ ছাড়াল