খুরশিদ জাহান খান

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার বড়উঠান মৌলভী বাড়িস্থ প্রয়াত প্রিন্সিপ্যাল এ জেড এম শামসুজ্জামান খানের সহধর্মিণী খুরশিদ জাহান খান (৬৫) গত ২১ অক্টোবর সন্ধ্যা ৭টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তিনি দুই কন্যা সন্তানসহ, নাতি–নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল (বৃহস্পতিবার) সকাল ৯টায় চান্দগাঁও আবাসিক এলাকা মসজিদে প্রথম ও বড়উঠান গ্রামের বাড়িতে দ্বিতীয় দফা জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, মরহুমা খুরশিদ জাহান সাবেক পূবালী ব্যাংক জি এম মরহম এজহারুল হক চৌধুরী ও সাবেক পূর্বাঞ্চলীয় রেলওয়ে জিএম প্রকৌশলী এম এ হাশেম চৌধুরীর ভগ্নি এবং দি পূর্বকোণ লিঃ এর প্রয়াত চেয়ারম্যান ইউসুফ চৌধুরীর ভাগ্নে হন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম দরবার শরীফে মালেক শাহ রাহে ভাণ্ডারীর ওরশ আজ
পরবর্তী নিবন্ধআজ কাঞ্চনা হাইস্কুল মাঠে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প