খুকুর পুষি

বিভাস গুহ | বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ১০:০০ পূর্বাহ্ণ

খুকুর আছে ছোট্ট একটা

সাদা কালো পুষি

পুষি নিয়ে থাকে খুকু

ভীষণ হাসিখুশি।

হেসে খেলে আনন্দেতে

খুকুর সাথে সাথে–

পুষি থাকে সকাল দুপুর

বিকাল সন্ধ্যা রাতে।

খাবার খাওয়ায় পুষিকে রোজ

আদর যতন করে

রাতের বেলা ঘুম পাড়িয়ে

রাখে নিজের ঘরে।

পুষির আদর সেবা যত্নে

সজাগ থাকে খুকু

অবহেলা না হয় যেন

পুষির এতটুকু।

পূর্ববর্তী নিবন্ধহেমন্তের আগমনে
পরবর্তী নিবন্ধপড়ার ফাঁকে হাসি