খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় ১৪ মাস বয়সি নাতনির কফিন

| রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে তার ১৪ মাস বয়সি নাতনির কফিনও রাখা হয়েছে। তেহরানে ইমাম খোমেনি মুসাল্লায় খামেনির স্বজনদের কফিন রয়েছে। সেখানে একটি ছোট কফিনে রয়েছে জাহরা মোহাম্মাদি গোলপায়েগানির মরদেহ। পাশে রয়েছে তার একটি ছবি। স্থানীয় সময় শনিবার সকালে মুসাল্লায় খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। খবর বিডিনিউজের।

দুটি দেশের পাঁচটি শহরজুড়ে ছয় দিন ধরে এই শোকানুষ্ঠান চলবে। এর মধ্যে সোমবার তেহরানে হবে প্রধান শোকযাত্রা। এ সময় খামেনির কফিনের পাশাপাশি একই হামলায় নিহত তার মেয়ে সাইয়্যেদা বুশরা হোসেইনি খামেনি, জামাতা মেসবাহউলহুদা বাকেরি, পুত্রবধূ (বর্তমান সর্বোচ্চ নেতার স্ত্রী) জাহরা হাদ্দাদ আদেল এবং নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানির মরদেহ বহন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগংয়ের দায়িত্ব হস্তান্তর ও রেগুলার মিটিং
পরবর্তী নিবন্ধখামেনির শেষ বিদায়ে তেহরানে জনসমুদ্র পশ্চিমাদের শক্ত বার্তা দিতে চায় ইরান