খাগড়াছড়িতে বিদেশি সিগারেটসহ যুবক আটক

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ৪ মে, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি জেলা সদরের ধর্মপুর পূর্ব নীলকান্ত পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি সিগারেটসহ জনেল চাকমা (৪৫) নামে একজনতে আটক করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে জনেল চাকমার নিজ বাড়িতে তল্লাশি চালানো হলে অবৈধ বিদেশি সিগারেট সহ তাকে আটক করা হয়। জনেল চাকম এর গ্রামের বাড়ি খাগড়াছড়ির প্যারা ছড়ার ত্রিপান জতী চাকমার ছেলে।

খাগড়াছড়ির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কায় কিসলু জানান, বিদেশি সিগারেট প্রাচারচক্রের একজনকে নিজবাড়ি থেকে ওরিস, পেট্রন ব্র্যান্ডের দুই কার্টুন বিদেশি সিগারেটসহ আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান অবস্থায় রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
পরবর্তী নিবন্ধশিক্ষাবিদ প্রকৃতি রঞ্জনের নাগরিক শোকসভা আজ