খাগড়াছড়িতে পাসের হার ৩১.১৮%, জিপিএ-৫ পেয়েছে ২২ জন

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ১ নভেম্বর, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার ৩১ দশমিক ১৮ শতাংশ। এ বছর জেলায় ৭ হাজার ৮১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২ হাজার ৪৩৮ জন। জিপিএ–৫ পেয়েছেন ২২ জন।

জেলা শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল অনুযায়ী, কলেজ পর্যায়ে ৭ হাজার ১৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২ হাজার ১৪০ জন। পাসের হার ২৯ দশমিক ৭৯ শতাংশ। এ পর্যায়ে জিপিএ–৫ পেয়েছেন ১০ জন। মাদ্রাসা পর্যায়ে ১৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১১০ জন। পাসের হার ৭৯ দশমিক ১২ শতাংশ। এ পর্যায়ে জিপিএ–৫ পেয়েছেন আটজন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৮৮ জন। পাসের হার ৩৭ দশমিক ৯০ শতাংশ। এ বিভাগে জিপিএ–৫ পেয়েছেন চারজন। জেলা শিক্ষা কর্মকর্তা (অ.দা.) সুভাষ চন্দ্র সিকদার জানান, খাগড়াছড়ি সদরে পাসের হার ৪০ দশমিক ৭৮ শতাংশ। দীঘিনালায় ২২ দশমিক ৭৫, পানছড়িতে ২৬ দশমিক ১৩, মহালছড়িতে ১৬ দশমিক ১২, মাটিরাঙ্গায় ১৯ দশমিক ১৬, গুইমারায় ৩৩, মানিকছড়িতে ৩৩ দশমিক ৯২, রামগড়ে ২৯ দশমিক ৫৮ এবং লক্ষ্মীছড়িতে ৩৪ দশমিক ৭৩ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর ৭ কলেজে পাস ৪০.৫৭%, জিপিএ-৫ ছয়
পরবর্তী নিবন্ধবায়তুশ শরফ মাদ্রাসায় ৫০ জিপিএ-৫