ক্রিকেট কোচ, উদীয়মান ক্রিকেট অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ফিরোজ খানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি (সিসিএ)। গতকাল শনিবার সিসিএ কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রশিক্ষণার্থীরা ছাড়াও সংগঠনের প্রধান নির্বাহী সাইফুল্লাহ্ চৌধুরী, কোচ ফয়েজ উল্লাহ্ (সুমন), সাহেদ সাত্তার অপু উপস্থিত ছিলেন। মুনাজাত পরিচালনা করেন মোহাম্মদ আজগর। উল্লেখ্য, ফিরোজ খান দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তার রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।













