নগরের কোতোয়ালী থানার ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামিকে কাপ্তাই থেকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম দেলোয়ার মাল (৫৫)। গত সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ার ভোলার চরফ্যাশন থানার আমেনাবাদ এলাকার মৃত আব্দুল ওহাব মাল এর ছেলে।
র্যার–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত ২৩ মে কোতোয়ালী থানায় দেলোয়ার মালের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর এজাহারভুক্ত আসামি দেলোয়ার মাল আত্মগোপনে ছিলেন। দেলোয়ার রাঙামাটির কাপ্তাই থানা এলাকায় অবস্থান করছেন–এমন তথ্যের ভিত্তিতে কাপ্তাই থানাধীন নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ারকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।












