কাহারঘোনা ও কাথরিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর সরল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাহারঘোনায় এবং কাথরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে পৃথক ঘটনায় ২ শিশুর মৃত্যু হয়েছে । গতকাল বিকেলে এ দুটি ঘটনা ঘটে।

জানা যায়, সরল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে খেলার ছলে বিলের পানিতে ডুবে আব্দুস সোবহান নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। সোবহান স্থানীয় কাহারঘোনা এলাকার সাদ্দাম হোসেনের পুত্র।

অপরদিকে একই দিন বিকালে কাথরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের

বাইমাঝি পাড়া এলাকারশহীদুল ইসলামের পুত্র মুনতাসির রহমান ()খেলার ছলে বাড়ির পাশে পানিতে পড়ে মারা যায় । এর আগে শহীদুল ইসলামের অপর এক পুত্র বিদ্যুৎ স্পর্শ হয়ে মৃত্যুবরণ করে। পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারে ও স্থানীয় লোকজনের মাঝে শোকের ছাড়া নেমে আসে ।

পূর্ববর্তী নিবন্ধঝুঁকিপূর্ণ ফাটলধরা দেয়াল অপসারণে নিজ উদ্যোগে মাঠে মেয়র
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব চিটাগং পোর্ট সিটির সভা