কাস্টমস্‌ এজেন্টস এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যদের মাঝে বিশেষ ভাতা প্রদান

| বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৭:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমস্‌ এজেন্টস এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যদের মাঝে বিশেষ ভাতা প্রদান অনুষ্ঠান গত ২৩ মে ১নং জেটি জামে মসজিদ সংলগ্ন সংগঠন কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী মো. খায়রুল বাশার মিল্টন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম কাস্টমস্‌ এজেন্টস্‌ এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম। অতিথি ছিলেন, তারেক কামাল, চট্টগ্রাম কাস্টমস্‌ এজেন্টস্‌ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী, সহসভাপতি০৩ আবু সালেহ, কাস্টম বিষয়ক ১ম সহসম্পাদক মনসুর উল আমিন (রিয়াজ), বন্দর বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ (খলিল), প্রযুক্তি, প্রশিক্ষণ ও আইন বিষয়ক সম্পাদক এস এম ফরিদুল আলম ও সাংস্কৃতিক, শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. শফিউল আজম খান। অনুষ্ঠানে চলতি বছর পর্যন্ত যাদের সদস্যপদ নবায়ন আছে তাদের মাঝে নগদ টাকা, অংশগ্রহণকারীদের মাঝে ভাতা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলাম ও ঈমানকে পূর্ণাঙ্গভাবে ধারণ করে সুস্থধারার সংস্কৃতি চর্চা করতে হবে
পরবর্তী নিবন্ধআবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারে কর্মশালা