দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগর জোন–০৪–এর শিল্পী সমাবেশ সমপ্রতি জামালখানস্থ দৈনিক কর্ণফুলী হলরুমে অনুষ্ঠিত হয়। জোন–০৪–এর সেক্রেটারি মুহাম্মদ ইমরান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আসাদুল্লাহ আদিল। বিশেষ অতিথি ছিলেন নাট্যজন মুহাম্মদ এনামুল হক। সমাবেশে জাসেদুল আলম প্রিন্সের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন এস এম কামরুল ইসলাম, আব্দুল্লাহ ইকবাল, হাফেজ মিজানুর রহমান, হেলাল উদ্দিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল্লাহ আদিল বলেন, ইসলাম ও ঈমানকে পূর্ণাঙ্গভাবে ধারণ করার জন্য কোরআন–হাদীস ও সাহিত্য অধ্যয়নের পাশাপাশি সুস্থধারার সংস্কৃতি চর্চাও অপরিহার্য। প্রেস বিজ্ঞপ্তি।












