চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকায় অভিযান চালিয়ে মো. সাজ্জাদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাজ্জাদ চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকার কালামিয়ার বাপের বাড়ির মৃত বাদশা মিয়া এবং মায়ের নাম এনতাজ বেগমের ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত সাজ্জাদ চান্দগাঁও থানার ভারী শিল্প এলাকাসহ আশপাশের বিভিন্ন ফ্যাক্টরি ও বাসাবাড়িতে সংঘটিত চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। এর আগে চোরচক্রের মূলহোতাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ আরও জানায়, সাজ্জাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তিনি পলাতক ছিলেন।













