সুলতানুল মোনাজেরীন হযরত শাহসুফী মাওলানা গাজী আবুল মোকাররম মোহাম্মদ নুরুল ইসলাম আল্–কাদেরী প্রকাশ হযরত নূরী বাবা (রহ.)-এর বার্ষিক ৫০তম ওরশ উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৪র্থ সুলতানুল মোনাজেরীন কনফারেন্স–২০২৬’।
১৯ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৪টায় চট্টগ্রাম নগরীর জামাল খানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি হল’–এ এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। ‘আঞ্জুমানে গাউছিয়া আছাদিয়া নূরীয়া কেন্দ্রীয় যুব পরিষদ, আছাদিয়া নূরীয়া মঞ্জিল, আহলা দরবার শরীফ’–এর উদ্যোগে এই আয়োজন করা হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কনফারেন্সে ধর্মীয় আলোচনা, নূরী বাবা (রহ.)-এর বর্ণাঢ্য জীবন ও আদর্শ এবং তাঁর আধ্যাত্মিক অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন শাইখুল হাদিস, আল্লামা হাফেজ মুফতি মুহাম্মদ সোলাইমান আনছারী (মা. জি. আ.)।
এতে সভাপতিত্ব করবেন আহলা দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন, সাহেবজাদা সৈয়দ মোহাম্মদ শরফুদ্দীন সম্রাট (মা. জি. আ.)।
আয়োজক কমিটির পক্ষ থেকে আঞ্জুমানে গাউছিয়া আছাদিয়া নূরীয়া কেন্দ্রীয় যুব পরিষদের সভাপতি ডা. অহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ, আলেম–ওলামা, ভক্ত ও অনুসারীদের কনফারেন্সে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত আমন্ত্রণ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।













