কাপ্তাই শিলছড়ি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামীণ খেলা

| রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৫:১৬ পূর্বাহ্ণ

কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্‌গা ইউনিয়নে অবস্থিত শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রূপসী কাপ্তাইয়ের উদ্যোগে গ্রামীণ দড়িলাফ খেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণীর ১৭ জন ছাত্রী দড়িলাফ খেলায় অংশ নেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিক সোহেল এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক যথাক্রমে প্রমিলা তনচংগ্যা, রিনা রানি, ঊর্মি দাশ এবং মিথিলা তনচংগ্যা দড়িলাফ খেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করেন। খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাফর আহমেদ স্বপন।

পূর্ববর্তী নিবন্ধচিলির ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা
পরবর্তী নিবন্ধকমনওয়েলথ গেমস : ফাইনালে জায়গা হয়নি বাংলাদেশের কাজলের