কাপ্তাই লেক থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ৬ মার্চ, ২০২৩ at ৭:৪২ পূর্বাহ্ণ

কাপ্তাই লেকের পানি থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র এবং দুটি গুলি উদ্ধার করেছেন সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের অন্তর্গত কাপ্তাইয়ে অবস্থিত ১০ আরই ব্যাটালিয়নের সেনা সদস্যরা। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি কাপ্তাই থানায় জমা দেয়া হয়েছে। ১০ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল ঘটনার

 

সত্যতা নিশ্চিত করেন বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা কাপ্তাই লেক তীরবর্তী রাইংখিয়াং বাজার সংলগ্ন এলাকায় মেজর মো. আব্দুল্লাহ–আল্‌–রাজনের নেতৃত্বে সেনাবাহিনীর টহল দল কাপ্তাই হ্রদে টহল দেয়ার সময় একটি নৌকায় অবস্থানরত ৪ ব্যক্তি টহল দলকে দেখে কোনো বস্তু পানিতে ফেলে দ্রুত পালিয়ে

যায়। টহলরত সেনা সদস্যদের সন্দেহ হলে পানির নিচে ব্যাপক তল্লাশি চালানো হয়। এসময় একটি দেশীয় তৈরি অস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনার পর এলাকায় টহল আরো জোরদার করা হয় বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধরেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন
পরবর্তী নিবন্ধচকরিয়ায় রাজমিস্ত্রী আনাছ হত্যায় ছিনতাইকারীকে আমৃত্যু কারাদণ্ড