নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় একটি তেলের ও একটি লেপ তোষকের দুই দোকান পুড়ে গেছে। গতকাল সোমবার বিকেল সোয়া তিনটার দিকে ইসহাক ভবনের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। এতে লেপ তোষকের এবং তেলের দোকান দুটি থেকে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী উপর দিক দিয়ে উঠতে দেখে আশপাশের পুরো এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কালুরঘাট ফায়ার স্টেশন নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগুনে একটি তেলের দোকান এবং একটি লেপ তোষকের দোকান পুড়ে গেছে। আগুনে দুটি দোকানের প্রায় ৫ লাখ টাকার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস।










