কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তি শিক্ষার্থীদের নবীণ বরণ এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানৌজা শহীদ মোয়াজ্জমের অধিনায়ক কমডোর এম সোহেল আজম। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং ভবিষ্যতে আরো ভালো ফলাফল করে দেশ এবং জাতির উন্নয়নে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্ল্যাহ এবং উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম।












