বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক, ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ১৭ বছর পর বাংলাদেশের মানুষ গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, যতক্ষণ পর্যন্ত জুলাই গণহত্যাকারীরা সম্পূর্ণ আইনের আওতায় আসবে না, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিচার সম্পন্ন হবে না ততক্ষণ পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে দেওয়া হবে না। চোরা গুপ্তা মিছিল কিংবা অরাজগতা সৃষ্টির পাঁয়তারা করলে জনগণ প্রতিহত করবে। কাউকে দেশে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্তৃক দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে নগরীর জিইসি মোড়ে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও নগর ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগরীর ও জেলার ৫টি স্থানে অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি সকালে চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকা জি.ই.সি মোড়ে জাতীয়তাবাদী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত অবস্থান কর্মসূচিতে, দুপুর ১২ টায় নগরীর শিল্প এলাকা নাসিরাবাদ টেক্স্টাইল গেইটে বিএনপি ও অংগসংগঠনের অবস্থান কর্মসূচিতে, হাটহাজারী সদরে বাস স্টেশন মোড়ে উপজেলা, পৌর বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত অবস্থান কর্মসূচিতে পৃথক পৃথকভাবে বক্তব্য রাখেন। এদিকে বায়েজিদ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নগরীর টেক্সটাইল মোড়ে সংগঠনের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল হারুনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। হাটহাজারী সদরে স্থানীয় উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের এক যৌথ অবস্থান কর্মসূচি পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান ও পৌর বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলার বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম চেয়ারম্যান, ডা. রফিকুল আলম, আইয়ুব খান, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক এম শুক্কুর, আব্দুল মান্নান দৌলত, শাহেদুল আজম, হাবিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলার ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, উপজেলা বিএনপি সদস্য গাজী ইউসুফ, সালাউদ্দিন আলী, শাহজাহান চৌধুরী মঞ্জু, রহমত উল্ল্যাহ, ডা. আবুল খায়ের, হোসেন মেম্বার, কামাল উদ্দিন, জিএম সাইফুল আলম, জাহাঙ্গীর আলম, মফিজুল আলম, সাইফুল ইসলাম, শাহজাহান বাদশা, উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান, সদস্য সচিব নুরুল কবির তালুকদার, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক নাছিম মেম্বার, সদস্য সচিব মো. আজম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফোরকান চৌধুরী, সাধারণ সম্পাদক আলাউদ্দীন তালুকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












