কর্তৃত্ব অভি ওসমান | শুক্রবার , ১৬ জুন, ২০২৩ at ৫:০৭ পূর্বাহ্ণ দেহ পাবি মন পাবি না ওরে তুই শয়তান মনের রাজা শুধুই আমি পাবি না সন্ধান। চেপে ধরে মুক্তকণ্ঠ ভাবিস নিজে রাজা তুই আসলে মাথা মোটা খাস ব্যাঙের ভাজা। যাকেই তুই দখল করিস আসলে সে ডামি থাকি আমি গ্রহান্তরে জানে অন্তর্যামী।