কর্ণফুলীতে ৩টি মাটির ঘর গুড়িয়ে দিয়েছে বন্যহাতি। গত রবিবার রাতে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ মওলানা মহিবুল্লাহ খান বাড়িতে এবং একই ওয়ার্ডের ফিলপাড়া আব্দুল ছবুরের বাড়িতে পাহাড়ী বন্য হাতি প্রবেশ করে তাণ্ডব চালায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন মৌলানা মুহিবুল্লাহ খান, আনোয়ার হোসেন, মীর হোসেন ও আব্দুল ছবুর। স্থানীয়রা জানান, এ বন্যহাতির দল প্রায়সময় লোকালয়ে ঢুকে ধান ক্ষেত ও ঘর বাড়ি নষ্ট করে।











