কর্ণফুলী গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ

| বুধবার , ৬ মে, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

কর্ণফুলী গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবনির্বাচিত ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সালাহউদ্দিন। নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী সৈয়দ আ. . . সালেহ শপথ বাক্য পাঠ করান। নির্বাচন কমিশনার ছিলেন প্রকৌশলী মোহাম্মদ আবু জাহের। প্রধান অতিথি নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নবনির্বাচিত পরিষদকে সকল কর্মকর্তার স্বার্থ সংরক্ষণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাগণসহ বিদায়ী ৫ম কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদি চিটাগং ট্রাস্টের সভা
পরবর্তী নিবন্ধগাজী সৈয়দ ভঙ্গী শাহ (রহ.)’র ওরশ উপলক্ষে মাহফিল