কবিতাকুঁড়ি

ডা. প্রণব কুমার চৌধুরী | বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ৫:৫৪ পূর্বাহ্ণ

যে যায় সে আর ফিরে আসে না

আমার পরাণ পোড়ে চোখের জলে

মাকে রেখে এসেছি

দিঘির ভিটেয়বাবার পাশে

সেখানে ঘাসের স্তুপে বৃষ্টি ঝরে,

রাতে জোনাকি জ্বলে।

.

শূন্য থেকে এসেছি শূন্যে মেলাই

শূন্যে বোনা স্বপ্নবীজ শূন্যের খেলায়।

.

কেমন কাটালেন গুরু

করোনাকালের হানা

ঈশ্বর বিজ্ঞানে চলেন

বিশ্বাসে চলেন না।

.

তিনভাগ জলে ডুবু ডুবু

মাটির পৃথিবী’ বলা কি উচিত

কোথায় মৃত্তিকায় ঠাঁই

জলপৃথিবী’ বলা সমূচিত।

.

আমার শরীর নিয়ে কী করবে খেলা

যদি তা না মাতে এবেলা ওবেলা

বহ্ণি অভিমানে অভিমানে জ্বলে পুড়ে

আহত কণ্টকশয্যা পেতে তত দূরে।

.

আমরা আসি, আমরা চলে যাই।

দিনেরাতে ভালোমন্দ খেলি

সংসার মায়ার খেলা

রহস্যের চক্রে জীবন

একদিন আমিও যাবো।

পূর্ববর্তী নিবন্ধশামুক জীবন
পরবর্তী নিবন্ধওমানে ৪ সহোদরের মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন রেমিট্যান্স যোদ্ধারা