কধুরখীলে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব

| বুধবার , ১০ জুন, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব ও গীতা শিক্ষা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্মসভা গত ৫ ও ৬ মে কধুরখীলে দুইদিন ধরে ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদ উল্লাহ এমপি। প্রধান অতিথি বলেন, ১২ ফেব্রুয়ারি আপনারা আমাকে যেভাবে নির্বাচিত করেছেন তা আমি সবসময় স্মরণ রাখব এবং আপনাদের পাশে আমাকে সব সময় পাবেন। মন্দিরের নামে কোনো অনুদান পূর্বে আপনারা পাননি, এখন থেকে সবসময় সরকারি অনুদান পাবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মো. আজিজুল হক, যুবদল নেতা মোহাম্মদ আজগর, মো. মোসলেম মিয়া, মো. খালেদ। সভাপতিত্ব করেন উত্তম কুমার বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরিসাইক্লিংয়ের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ৯০%-এর বেশি কমিয়েছে সিঙ্গার
পরবর্তী নিবন্ধসীমান্তে পুশ-ইন বন্ধ ও অবৈধভাবে কর্মরত ভারতীয়দের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে