কদলপুর আমিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

| শনিবার , ২০ জুন, ২০২৬ at ৯:৪৬ পূর্বাহ্ণ

রাউজান কদলপুর আমিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকের বিদায় সংবর্ধনা গত সোমবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদ। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দীনের সভাপতিত্বে ও শিক্ষানুরাগী মো. আনোয়ার হোসেন বাচলুর সার্বিক তত্ত্বাবধানে এবং দক্ষিণ রাউজান সহকারী শিক্ষক সমিতির সভাপতি পবন চক্রবর্ত্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নূর নবী, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মোহাইমেন, মো. আবদুল মমিন, জিশা চাকমা, সীমা রাণী সেন, তাসমিন আখতার কাকলী, মো. শাহ হানিফ, মোহাম্মদ ইকবাল মাতব্বর, মোহাম্মদ নাজিম, মো. রহমান, মো. শফি, মো. ইলিয়াছ মিয়া।প্রধান অতিথি বলেন একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনি একটি প্রজন্ম গড়ে তোলেন। মোহাম্মদ রফিক তাঁর কর্মজীবনে সেই দায়িত্ব অত্যন্ত সফলতার সঙ্গে পালন করেছেন। তাঁর অবদান বিদ্যালয় ও সমাজ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সংবর্ধিত অতিথি মোহাম্মদ রফিক বলেন আমার দীর্ঘ কর্মজীবনে আপনাদের সহযোগিতা, ভালোবাসা ও আন্তরিক সমর্থন আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। এ বিদ্যালয় আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। বক্তারা তাঁর সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ এবং শিক্ষার মানোন্নয়নে নিরলস ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধএসএসসি বিরাশিয়ান বন্ধুদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন