কক্সবাজারে সেলাই মেশিন ও ইলেকট্রিক হাউসওয়ারিং টুলস বিতরণ

ইপসা ফ্রি কিডস প্রজেক্টের উদ্যোগ

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৮:০০ পূর্বাহ্ণ

ইপসা ফ্রি কিডস্ প্রজেক্টের উদ্যোগে কক্সবাজারে প্রশিক্ষণপ্রাপ্ত শিশুদের হাতে সেলাই মেশিন ও ইলেকট্রিক হাউস ওয়ারিং টুলস বিতরণ করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনের লক্ষ্যে প্রকল্পের পক্ষ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত মোট ৫০ জন প্রশিক্ষনার্থীর হাতে এ সকল সামগ্রী তুলে দেওয়া হয়।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কক্সবাজার সদরে অরুণোদয় হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ। ইপসা’র হেড অব এডভোকেসি মোহাম্মদ আলী শাহীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ চন্দ্র পাল, কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা মো. সজীব আহমেদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম পরিদর্শক (সেইফটি) মো. টিপু সুলতান, দৈনিক কক্সবাজার-র পরিচালনা সম্পাদক মুজিবুর রহমান, গ্রীন রেভ্যুলেশন সোসাইটির সভাপতি ডা. এম এ মঞ্জুর প্রমুখ। সভা সঞ্চালনা করেন ইপসা এডভোকেসি ইউনিটের সদস্য আলী আদনান।

প্রধান অতিথি বলেন, ‘ইপসা অবহেলিত শিশুদের নিয়ে চিন্তা করছে এজন্য ইপসাকে ধন্যবাদ। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে শিশুরা যদি নিজেদের জীবনে পরিবর্তন আনতে পারে, তাহলেই এ কর্মসূচীর স্বার্থকতা।’ ইপসার মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইপসার মাধ্যমে শুঁটকি কারখানার ঝুঁকিপূর্ন শিশুশ্রম থেকে ফিরে আসা শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবন গড়ার জন্য তোমাদর একটা প্রচেষ্টা থাকতে হবে। ইপসা তোমাদের পাশে এগিয়ে এসেছে। বাকিটা তোমাদের কাজে লাগাতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ শিশুদের উদ্যেশ্যে বলেন, ‘মাদক থেকে দূরে থাকতে হবে। নেশা কখনো কাউকে ভালো কিছু দেয় না। নিজের জন্য নিজের ভালোর জন্য মাদক থেকে দূরে থাকতে হবে।’

রুম্পা ঘোষ আরও বলেন, ‘বাল্য বিয়ে থেকে দূরে থাকতে হবে। ১৮ বছরের আগে বিয়ে নয়। নিজেদের যোগ্য করে নিতে হবে। এমন ভাবে গড়ে তুলতে হবে যেন পরিবারে বা সমাজে বোঝা না হই।’

উল্লেখ্য সলিডার সুইস ও সুইজারল্যান্ডের সহযোগিতায়, কল প্রোগ্রামের আওতায় ইপসা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজারে ফ্রি কিডস প্রজেক্টের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে কাজ করে আসছে।- বিজ্ঞপ্তি।

ক্যাপশন : কক্সবাজারে ইপসা ফ্রি কিডস্ প্রজেক্টের প্রশিক্ষণপ্রাপ্ত শিশুদের হাতে সেলাই মেশিন ও ইলেকট্রিক হাউস ওয়ারিং টুলস বিতরণ করছেন অতিথিরা

পূর্ববর্তী নিবন্ধনাঙ্গলমোড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহের কাজ শুরু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আ.লীগ, যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার