কক্সবাজারে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী

| শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে, কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কক্সবাজারে সমাপ্ত হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের এগারতম আসর। এতে চ্যাম্পিয়ন হয়েছে পেকুয়া শীলখালি উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয়েছে চকরিয়া গ্রামার স্কুল। গতকাল শুক্রবার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. আলাউদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইম ব্যাংক কক্সবাজার সদর শাখার ব্যবস্থাপক রমিজ আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কোচ নাজিম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি আবছার উদ্দিন, ও অধ্যাপক জসীম উদ্দিন। এবারের আসরে কক্সবাজার জেলার মোট ৮টি স্কুল অংশগ্রহণ করে। পরে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের অতিথিবৃন্দ পুরস্কার হাতে তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আবুল বশর চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ফুটবল লিগে জয় মোহামেডান ও আবাহনীর