এশিয়া কাপ আর্চারিতে ব্রোঞ্জ পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৫২ পূর্বাহ্ণ

বাগদাদে এশিয়া কাপ আর্চারির স্টেজ ওয়ানে কম্পাউন্ড মিশ্রতে বাংলাদেশকে ব্রোঞ্জ এনে দিয়েছেন তপু রায় ও মেঘলা রানী। ইরাকের দুই আর্চার ফাতিমা সাদ ও এশাখ আল দাঘমানকে ১৪৮–১৪৫ পয়েন্টে হারিয়েছেন তারা। ব্রোঞ্জের লড়াইয়ে প্রথম দুই সেটে ৩৬–৩৪, ৩৭–৩৬ পয়েন্টে জিতে নেন তারা। পরের দুই সেট ড্র হয় ৩৭–৩৭, ৩৮–৩৮ ব্যবধানে। এর আগের সেমিফাইনালে ভারতের আদিতি গোপিচাঁদ ও প্রথমেশ সামাধানের কাছে ১৫৭–১৪৬ ব্যবধানে হারেন তপু–মেঘলা। সেই ভারতীয় জুটি পরে ইরানকে হারিয়ে জিতে নেয় স্বর্ণ।

পূর্ববর্তী নিবন্ধরাইজিং স্টার ক্লাবের ক্রিকেট কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বোট ক্লাবে সিবিসি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন