এরশাদের অসমাপ্ত স্বপ্নপূরণে ঐক্যবদ্ধ হতে হবে

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বক্তারা

আজাদী ডেস্ক | রবিবার , ২ জানুয়ারি, ২০২২ at ১১:৩২ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, এইচ এম এরশাদের নয় বছরের শাসনামলে এই দেশের অভুতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বক্তারা এরশাদের অসমাপ্ত স্বপ্ন পূরণে নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর : জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উদ্যোগে এক আলোচনা সভা গতকাল নগরীর চকবাজারস্থ দলীয় প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এয়াকুব হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ। অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র শাখা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু। বক্তব্য রাখেন, আবুজাফর মাহমুদ কামাল, মোহাম্মদ আলী, সগির আহম্মদ, এডভোকেট মো. সেলিম, আলী ইমরান চৌধুরী, আব্দুল কাদের, ইরশাদুল হক সিদ্দিকী, ছবির আহমদ, ফারুক হোসেন আপন, নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, আবদুর রব, শাকি, ইয়াকুব হোসেন, জানে আলম, শেখ আখতার, ইব্রাহীম, গোলাম কিবরিয়া, আবদুল হামিদ, নূরুল হুদা জুজু, সাকিব, আতা-ই-রাব্বী তানভীর, সুমন বড়ুয়া, নাসিরুদ্দীন পাঞ্জাব, আইয়ুব, ইঞ্জিঃ জিয়াউল হক, আলী হোসেন মহব্বত, সৈয়দ জামান, পারুল আকতার, বিলকিস বেগম, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
নগর জাপা : জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগর জাপা আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালি সিনেমা প্যালেস চত্বরে নগর জাপা সহ-সভাপতি আনিসুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সভাপতি কামরুজ্জামান পল্টুর পরিচালনায় গতকাল অনুষ্ঠিত হয়েছে। পরে সিনেমা প্যালেস চত্বরে নগর জাপা সহ-সভাপতি আনিসুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সভাপতি কামরুজ্জামান পল্টুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কামাল উদ্দীন আহমেদ, নিজাম উদ্দীন জ্যাকী, জাহাঙ্গীর আলম, জহুরুল ইসলাম রেজা, নুরুল আজিজ সওদাগর, এস.এম. সাইফুল্লাহ সাইফু, অধ্যাপক নুরুল বশর সুজন, এনামুল হক বেলাল, রেজাউল করিম রেজা, জসিম উদ্দীন, দীল মোহাম্মদ দিলু, পারভেজ শেখ, শফিউল আলম শফি, নাছির উদ্দীন, মো. আক্কাস, মাঈন উদ্দীন, এম এ শুক্কুর, বেলাল উদ্দীন বেলাল, চন্দন চক্রবর্ত্তী, সেলিম, রেজাউল করিম, জাহিদ হোসেন, জামাল উদ্দীন কান্টু, জিয়াদুর নূর, আখি আকতার, প্রিয়া আকতার, শিরিন আকতার, নাহার আকতার, আবু হাসান, শওকত আলী খান বাদল প্রমুখ।
জাতীয় পার্টি দক্ষিণ জেলা : গতকাল শনিবার চট্টগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটে জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার অস্থায়ী কার্যালয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা জাপার আহ্বায়ক নুরুচ্ছফা সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দু রউফ চৌধুরী টিপুর সঞ্চালনায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কাজী ইসমাইল আজাদ, মাহমুদুল হক বেঙ্গল, মোহাম্মদ ছালেম, হারুন উর রশিদ, ইউসুফ চৌধুরী, কাজী নুরুচ্ছফা নুরু, ফরহাদুল ইসলাম বাবুল, মহিলা নেত্রী ডা. কামরুন্নেছা, মুন্নি বেগম, নুর হোসেন সওদাগর, আব্দুর রহমান, খান মোহাম্মদ আইয়ুব আলী, মো. ইয়াকুব, মো. আজিম, মো. আবুল হাসেম, মো. রুবেল, মো. নাছির, আব্দুল নুর রনি, ইরফান হোসেন মুন্না, মো. হাকিম প্রমুখ।
উত্তর জেলা জাতীয় পার্টি : প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে কাজীর দেউরীস্থ এপোলো শপিং কমপ্লেঙের অস্থায়ী কার্যালয়ে উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সফিক উল আলম চৌধুরীর সঞ্চালনায় এবং আহ্বায়ক সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সিরাজুল ইসলাম চৌধুরী। এতে আরও বক্তব্য রাখেন মেজবাহ উদ্দিন আকবর, আবুল হাশেম, আলমগীর হোসেন, রাশেদ মেহেদী, শিপন হোসেন, এমআইএম নাছিম, জাহাঙ্গীর, এড. মো. নুরুল হক, জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
জাতীয় শ্রমিক পার্টি : চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন। নগর শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ দিলুর সভাপতিত্বে সিমেন্ট ক্রসিংস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইপিজেড থানা শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিছলু, হৃদয়, মো. রনি, মো. আকিব, মো. কাজল, মো. মারুফ, হাফিজুর রহমান, মহসিন মাঝি, ইসহাক মিয়া, মো. সুমন, মো. মামুন, মো. রাজিব, মো. রুবেল, মো. শরীফ, মো. আলম আমিন, ফরিদুল আলম, মুজিবুর রহমান, মো. সাগর, আব্দুল আউয়াল, মো. সাগর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই প্রধানমন্ত্রীর বৈপ্লবিক সাফল্য
পরবর্তী নিবন্ধআনোয়ারায় বিশেষ অভিযানে ৫ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ