স্পোর্টিফাই ইভেন্টেসের আয়োজনে আগামী ২২ অক্টোবর থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি ক্রিকেট অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে এনএইচটি স্পোর্টস। এই উপলক্ষে গতকাল সকাল ১১টায় এনএইচটি স্পোর্টস কার্যালয়ে সংগঠনের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সৈয়দ মোহাম্মদ তানসীরকে চেয়ারম্যান ও মোহাম্মদ আনিস উল্লাহকে সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট এনএইচটি স্পোর্টস ক্রিকেট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ভাইস চেয়ারম্যান মো. সরওয়ার আলম চৌধুরী ,মোহাম্মদ আক্তার পারভেজ হিরো,রায়হান উদ্দিন রুবেল, সম্পাদক মোহাম্মদ আনিস উল্লাহ, ট্রেজারার প্রসেনজিৎ দত্ত রাজু, সদস্য মো. নজরুল ইসলাম, মোহাম্মদ ফারুক, প্রধান কোচ মোহাম্মদ মোমিন খন্দকার, ম্যানেজার ইনজামামুল হক। প্রেস বিজ্ঞপ্তি।












