একাকিত্বে অবহেলা নয় সাহচর্য জরুরি

ইকরাম আকাশ | রবিবার , ১৪ জুন, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

একাকিত্ব কখনোই সুন্দর ও আনন্দদায়ক নয়। কারণ একাকিত্ব মানুষকে হিংস্র করে, মানুষের সাথে মিশতে নিজেকে বেমানান মনে করে থাকে। নিজেকে সর্বদা খিটখিটে মেজাজের মনে হয়, পীড়িত ব্যক্তি অন্যের নিকট পরোক্ষভাবে বেঁচে থাকার জন্য সাহায্য চায়। তবে কেউই তেমন এগিয়ে আসে নাউল্টো তার বিপক্ষে অবস্থান নেয়। এক্ষেত্রে একাকিত্ব অনুভব করা মানুষ নিজেকে সমাজের বোঝা হিসেবে দেখে থাকে; যা বিপজ্জনক। যখন কারো সাহচর্য প্রয়োজন তা না পায়, সেক্ষেত্রে পীড়িত সে মানুষ আত্মহননের পথ বেছে নেয়। যা সমাজের অবহেলা দৃশ্যমান হয়। এই আত্মহননের দায় সমাজ ও নিকটাত্মীয় স্বজন এড়িয়ে যেতে পারে না। পারতপক্ষে একাকিত্ব মানুষের জীবনের জন্য অভিশাপ। তাই কেউ একাকিত্ব বোধ করলে তাকে সঙ্গ দিন, ভালোবাসুন, কথা বলুন, আশা দিন। তাহলে হিংস্রতা কমে সে সমাজ ও মানুষের সাথে মিশতে সাচ্ছন্দ্যবোধ করবে। নিজেকে নিয়ে ভাবতে শিখবে। অবশেষ জীবনের অর্থ খুঁজে নিবে, যা বিপথগামীতা থেকে শতদূর মাইল নিয়ে যাবে। নিজের ইচ্ছের প্রাধান্যতা অন্যের নিকট গ্রহণযোগ্যতায় গড়ে তুলতে সক্ষম হবে। যারা বলে একাকিত্ব সুন্দরতারা পাশার দান উল্টিয়ে নিজেকে ঠিক সামলে রেখে অন্যকে একাকী থাকার পাঁয়তারা করে। এসব অত্যন্ত বিপজ্জনক। তাই এমন ধরনের মানুষজন থেকে দূরে থাকাই শ্রেয়।

পূর্ববর্তী নিবন্ধএকে খান মোড়ে ফুটওভার ব্রিজ চাই
পরবর্তী নিবন্ধআমার নাকি বিচার হবে