একসাথে তিন ছেলে ও এক মেয়ে শিশুর জন্ম

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৩৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ের ফারজানা আক্তার একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি চার সন্তানের জন্ম দেন। জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে। ফারজানা খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী। অস্ত্রোপচার করা চিকিৎসক ডা. রোকসানা বেগম স্বপ্না বলেন, ফারজানা আক্তার দীর্ঘদিন সাব-ফার্টিলিটিতে ভুগছিলেন। এক সাথে চার সন্তানের জন্ম দিয়ে তিনি বিস্ময় সৃষ্টি করেছেন। তিনি সুস্থ আছেন। নবজাতকদের নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা রয়েছে। ফারজানার স্বামী আলমগীর হোসেন জানান, চিকিৎসকরা আমার স্ত্রীকে সার্বক্ষণিক পরিচর্যার মধ্যে রেখেছেন।

পূর্ববর্তী নিবন্ধগভীর রাতে পাহাড়ের দুই আঞ্চলিক গ্রুপে গোলাগুলি
পরবর্তী নিবন্ধবন্দুক বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা