এই দিনে

| বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:১০ পূর্বাহ্ণ

বিশ্ব জলাতঙ্ক দিবস। তথ্য অধিকার দিবস। বাংলাদেশে শেখ রাসেল দিবস

খ্রি. পৃ. ৫৫১ চিনের দার্শনিক কনফুসিয়াসের জন্ম।

১৪২৬ ফ্লেমিশ চিত্রশিল্পী হইব্রেখ্‌ট্‌ ভান আইক–এর মৃত্যু।

১৫৩০ ইতালীয় চিত্রশিল্পী আন্দ্রেয়া দেল সার্তো–র মৃত্যু।

১৫৭৩ ইতালীয় অনন্য চিত্রশিল্পী মিকেলাঞ্জেলো কারাভাজ্জো–র জন্ম।

১৬৯৮ ফরাসি জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ পিয়ের দ্য মপের্তুই–এর জন্ম।

১৭৪৬ প্রাচ্যতত্ত্ববিদ ও এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ইউলিয়াম জোনস–এর জন্ম।

১৭৮৯ ইংরেজ চিকিৎসা বিজ্ঞানী রিচার্ড ব্রাইট–এর জন্ম।

১৭৯৩ ভারতীয় মানবদরদি প্রখ্যাত জমিদার রানি রাসমণির জন্ম।

১৮০৩ ফরাসি ঔপন্যাসিক ও নাট্যকার প্রসপের মেরিমে–র জন্ম।

১৮২৪ ইংরেজ কবি ও সম্পাদক ফ্রান্সির টার্নার প্যালগ্রেভ–এর জন্ম।

১৮৪১ ফরাসি রাজনীতিজ্ঞ জর্জ ক্লেমাঁসো–র জন্ম।

১৮৪৮ আধুনিক ওড়িয়া সাহিত্যের জনক রাধানাথ রায়ের জন্ম।

১৮৫২ নোবেলজয়ী (১৯০৬) ফরাসি রসায়নবিদ আঁরি মোসেঁ–র জন্ম।

১৮৬৫ এলিজাবেথ গ্যারেট এন্ডারসন প্রথম মহিলা শল্যাচিকিৎসক হিসেবে ব্রিটেনে নিবন্ধিত হন।

১৮৮৯ সাহিত্যিক, সাংবাদিক ও গীতিকার নলিনীকান্ত সরকারের জন্ম।

১৮৯১ মার্কিন ঔপন্যাসিক হেরম্যান মেলভিল–এর মৃত্যু।

১৮৯৫ ফরাসি রসায়নবিদ ও অণুজীববিজ্ঞানী লুই পাস্তুরের মৃত্যু।

১৯০২ ফরাসি ঔপন্যাসিক এমিল জোলার মৃত্যু।

১৯০৩ ইকুয়েডরীয় কবি আন্দ্রাথে কার্‌রেরা–র জন্ম।

১৯০৬ প্রবল ঘূর্ণিঝড়ে হংকংয়ে দশ হাজার লোকের প্রাণহানি ঘটে।

১৯০৭ অগ্নিযুগের শহিদ বিপ্লবী ভগৎ সিংহের জন্ম।

১৯১৫ মার্কিন বিপ্লবী এথেল রোজেনবার্গ–এর জন্ম।

১৯২৮ স্যার আলেকজান্ডার ফ্রেমিং প্রথমবারের মতো পেনিশিলিন আবিষ্কারের কথা ঘোষণা করেন।

১৯২৯ ভারতের স্বনামধন্য কণ্ঠশিল্পী ও ভারতরত্ন লতা মঙ্গেশকরের জন্ম।

১৯৩৬ সাহিত্যিক ও সম্পাদক শেখ ফজলুল করিম–এর মৃত্যু।

১৯৪৭ বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার জন্ম।

১৯৫০ ইন্দোনেশিয়া জাতিসংঘের সদস্য হয়।

১৯৫৩ মার্কিন জ্যোতির্বিদ এডউইন হাবল–এর মৃত্যু।

১৯৬০ মালি ও সেনেগাল জাতিসংঘের সদস্য হয়।

১৯৬০ শিল্পী ও নারীবাদী এস্টেল সিলভিয়া প্যাংকহার্স্ট–এর মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধমানবকল্যাণ সুনিশ্চিত করাই হোক ঈদে মিলাদুন্নবীর (দ.) শিক্ষা
পরবর্তী নিবন্ধঅহেতুক আবদার