উচ্চারকের ‘বৈশাখ ও রবীন্দ্রনাথ’

| রবিবার , ১০ মে, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বৈশাখ ও রবীন্দ্রনাথ’ শিরোনামে অনুষ্ঠান গত ৮ মে নগরীর দামপাড়ায় এম এম আলী রোডের টেলেন্ট স্কুলে অনুষ্ঠিত হয়। উচ্চারক আবৃত্তি কুঞ্জ ও উচ্চারক শিশু কুঞ্জ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচ্চারক শুভানুধ্যায়ী পরিষদের সদস্য লেখক ও গবেষক খন রঞ্জন রায়। আলোচনায় অংশ নেন উচ্চারক শুভানুধ্যায়ী পরিষদের সদস্য কবি শহিদ মিয়া বাহার এবং লেখক ও সাংস্কৃতিক সংগঠক সজল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উচ্চারকের সহসভাপতি এ এসএম এরফান। ধন্যবাদ জ্ঞাপন করেন উচ্চারকের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারুক তাহের।

উচ্চারক সদস্য তাফসিরুল ইসলাম ও সায়ন্তিকা দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত আবৃত্তিশিল্পী খুরশিদ আলম এন্ট্রি, উচ্চারক নুসরাত জাহান নোভা, বর্ণি দে পুতুল, তিন্নি বৈদ্য, অদিতি মনি অর্চি, উচ্চারক শিশু কুঞ্জের শিল্পী দীপা দণ্ড, ফারিহা তাহের গল্প, রাফিয়া জাহেদ, মুবাশশির মাহির, সুহায়লা সুবহা, আসফার আহিল ও ওসামিয়া ইসলাম সারা। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন অদিতি মনি অর্চি। সবশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছুটি’ কবিতাটি সমবেত কণ্ঠে আবৃত্তি করে উচ্চারক শিশু কুঞ্জের শিশুশিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদোহাজারী পৌরসভা ও ধোপাছড়ি ইউনিয়ন পূজা পরিষদের সম্মেলন
পরবর্তী নিবন্ধনিরাপত্তা ঝুঁকি দূর করে পার্বত্য চট্টগ্রামের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে