ইয়াবার ব্যাগে পিস্তল-গুলি, চেকপোস্টে ধরা ২

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ২ হাজার পিস ইয়াবা, একটি সচল পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলার খুরুসকুল এলাকার মো. আবুল কালামের ছেলে তারেকুল ইসলাম (২৬) ও একই এলাকার আহম্মেদ আলীর ছেলে রাশেদুল ইসলাম প্রকাশ রুবেল (৩৮)

পুলিশ জানায়, চেকপোস্টে চট্টগ্রামমুখী একটি পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। একপর্যায়ে গাড়ির চালকের আসনের পেছনের বিশেষ কৌশলে লুকানো একটি ব্যাগ উদ্ধার করা হয়। এতে ২ হাজার পিস ইয়াবা, একটি সচল পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি পাওয়া যায়। জব্দ করা হয়েছে পিকআপ গাড়িটিও।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায়, তারা কঙবাজারের খুরুসকুল এলাকা থেকে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা, পিস্তল, ম্যাগজিন ও গুলি পরিবহন করে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার মামুন নামে আরও একজনের নাম পাওয়া গেছে। মামুন মাদক ও অস্ত্র গ্রহণের উদ্দেশ্যে আগেই বাসযোগে চট্টগ্রাম নগরে চলে যায়। পলাতক মামুনকে গ্রেপ্তার এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। শুক্রবার আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমোটরের সংযোগ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, ফুটবলারের মৃত্যু
পরবর্তী নিবন্ধআহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী