ইন্দোনেশিয়ায় ৭৫০টির বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা

| শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ at ১১:৩১ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ার সরকার চলতি বছরের শেষ নাগাদ ৭৫০টির বেশি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো শুক্রবার পার্লামেন্টে দেওয়া জাতির উদ্দেশে ভাষণে এ ঘোষণা দেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। একই সঙ্গে ‘অনুৎপাদনশীল নয়’ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের কর্মকাণ্ড তদন্তে একটি বিশেষ আদালত গঠনের সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। খবর বাসসের।

প্রেসিডেন্ট প্রাবোও বলেন, ‘অনুৎপাদনশীল’ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেশি। তারা সবসময় লোকসান করছে, অথচ মুনাফা দেখাচ্ছে। এসব মুনাফা আসলে কাগজেকলমে তৈরি করা।’ গত বছর রাষ্ট্রীয় সম্পদ পরিচালনার জন্য ইন্দোনেশিয়া দানান্তারা নামে একটি সার্বভৌম সম্পদ তহবিল গঠন করে।

পূর্ববর্তী নিবন্ধতুচ্ছ বিষয়ে শিল্পীদের আদালতে নেওয়া লজ্জাজনক : নুসরাত ফারিয়া
পরবর্তী নিবন্ধভারতে নির্মাণাধীন টানেলে দুর্ঘটনায় নিহত ৭, আহত ১৩