ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর সুপারম্যান

মনোবল ধরে রাখুন

| সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

প্রিয় সুপারহিরোর পোশাক পরে ইন্দোনেশিয়ার কিশোর রুদিয়ানসাহ পোড়া জমির ওপর দিয়ে এগিয়ে যাচ্ছেন। বোর্নিও দ্বীপের বিস্তীর্ণ এলাকা পুড়িয়ে দেওয়া দাবানল নেভাতে তিনি পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। খবর বাসসের।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া ভয়াবহ দাবানলের সঙ্গে লড়াই করছে। এসব আগুনে দ্বীপটির বিভিন্ন এলাকায় ঘন ধোঁয়া ছড়িয়ে পড়েছে। দ্বীপটির কিছু অংশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেইয়ের মধ্যে বিভক্ত। ইন্দোনেশিয়ার পালাংকারায়া থেকে বার্তা সংস্থা এএফপি খবর জানিয়েছে। পালাংকারায়া শহরের আশপাশের পোড়া ও বিবর্ণ ভূমিতে রুদিয়ানসাহর লালনীল সুপারম্যানের পোশাক সহজেই চোখে পড়ে। বাবার গড়ে তোলা স্থানীয় স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপণ দলের সঙ্গে যোগ দিয়ে তিনি ধিকিধিকি জ্বলতে থাকা পিটভূমির আগুন নেভাচ্ছেন। ১৭ বছর বয়সী রুদিয়ানসাহ এএফপিকে বলেন, ২০২৩ সাল থেকে স্কুলের পর অবসর সময়ে বাবার সঙ্গে আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছেন তিনি।

তবে এ বছর আগুন নেভানোর সময় উজ্জ্বল রঙের পোশাক পরার সিদ্ধান্ত নেন তিনি। এতে আগুন নিয়ন্ত্রণের লড়াইয়ের দৃশ্যটি আরও দৃষ্টিকাড়া হয়ে ওঠে। আগুন নিয়ন্ত্রণে আনতে তার এই প্রচেষ্টা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। রুদিয়ানসাহ বলেন, মানুষটির পোশাক পরা ছিল শুধুই উৎসাহ জাগানোর জন্য। তবে আগুন নেভাতে পাইপ দিয়ে গাছপালায় পানি ছিটানোর তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি লাখ লাখ বার দেখা হয়েছে। দেশটির বনমন্ত্রী তাকে বননায়ক উপাধি দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার অভিবাসী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের রাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা : ট্রাম্প