ইনকনট্রেড গ্রুপের সাথে স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে এপিক হেলথ কেয়ার। চুক্তি অনুষ্ঠানে ইনকনট্রেড গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন মুহাম্মাদ সাইফুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর এবং এপিক হেলথ কেয়ারের পক্ষে টি এম হান্নান, এক্সিকিউটিভ ডিরেক্টর, সেলস অ্যান্ড মার্কেটিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের তানজিনা কবির, ডাইরেক্টর, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডা. ইমতিয়াজ ঊদ্দিন, এজিএম, অপারেশন, মো. আমিরুল ইসলাম, এজিএম, মার্কেটিং, জাহির রায়হান, ম্যানেজার, কর্পোরেট বিজনেস অ্যান্ড ব্র্যান্ড এবং ইনকনট্রেড গ্রুপের পক্ষে মো. জাকির হোসেন জেনারেল ম্যানেজার, এহসান তানভীর সিকদার, চিফ অফিসার। এ চুক্তির ফলে ইনকনট্রেড গ্রুপের কর্মকর্তা–কর্মচারী ও তাঁদের পরিবার এপিক হেলথ কেয়ারের সকল সেবায় বিশেষ সুবিধা লাভ করবে। প্রেস বিজ্ঞপ্তি।













