‘ইঞ্জিনিয়ার খালেক ও অধ্যাপক খালেদকে যেমন জেনেছি’ শীর্ষক রচনা প্রতিযোগিতা

| রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ারের জন্মদিন ২০ জুলাই এবং সাবেক সম্পাদক স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ খালেদের জন্মদিন ৬ জুলাই। এ উপলক্ষ্যে আগামী ১০ জুলাই চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে শিশুমেলা। এতে থাকবে আবৃত্তি প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা। রচনা প্রতিযোগিতার বিষয় ‘ইঞ্জিনিয়ার খালেক ও অধ্যাপক খালেদকে’ যেমন জেনেছি। প্রতিযোগিতায় ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি, নবম থেকে একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীরা অংশ নিতে পারবে। এছাড়াও তদূর্ধ্ব বয়সের যে কোনো আগ্রহী পাঠক লেখক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। রচনার শব্দ সংখ্যা ইচ্ছেমতো। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের যথাক্রমে ১০০০ টাকার বই ও ১০০০ টাকা নগদ, ৭০০ টাকার বই ও ৭০০ টাকা নগদ এবং ৫০০ টাকার বই ও ৫০০ টাকা নগদ পুরস্কার হিসেবে প্রদান করা হবে। এছাড়া অংশগ্রহণকারী সবাইকে অন্তত ২০০ টাকার বই প্রদান করা হবে। রচনা পাঠানোর শেষ তারিখ ৫ জুলাই। যে ঠিকানায় পাঠাতে হবে : চট্টগ্রাম একাডেমি, কদম মোবারক বাই লেইন, মোমিন রোড, চট্টগ্রাম অথবা, সাপ্তাহিক স্লোগান, কেয়া ম্যানসন, আজাদী গলি, চেরাগী পাহাড়, চট্টগ্রাম। পুরস্কার বিতরণের তারিখ : ১০ জুলাই ২০২৬, চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনতুন চিন্তা-উদ্ভাবন এবং কার্যকর পদক্ষেপে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে
পরবর্তী নিবন্ধআউলিয়ায়ে কেরামের মাধ্যমে এদেশে ইসলাম প্রচার হয়েছে