আল্লামা ফরহাদাবাদী ফাউন্ডেশনের আয়োজনে হাটহাজারী ফরহাদাবাদ দরবার শরীফের প্রাণপুরুষ খলিফায়ে গাউসুল আজম মাইজভাণ্ডারী শাহ্সুফী আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর (রহ.) চান্দ্রবার্ষিকী (ক্বমরী) ওরশ উপলক্ষে “ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ.)’র অবদান” শীর্ষক সেমিনার চট্টগ্রাম প্রেসক্লাব জুলাই বিপ্লব হলে আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন শাহাজাদা ডাঃ সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী (ম.)। সেমিনারে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












