টেকনাফ সীমান্তে ৫ লাখ ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১৩ জুন, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‌্যাব১৫। বৃহস্পতিবার ভোরে পরিচালিত এ অভিযানের পর আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানাএ সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব১৫এর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের আরাকান রাজ্যের বুসিদং জেলার হায়েংখালী গ্রামের মৃত নূর মোহাম্মদ সায়েদের ছেলে মো. সাজেদ (৩২) এবং দলিয়াপাড়া গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে এনামুল হাসান (৩৩)

র‌্যাব জানায়, মিয়ানমারের একটি সংঘবদ্ধ মাদক চক্র বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেএমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ায়। এর পর বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সাবরাং ইউনিয়নের সাবরাং খালের দক্ষিণ পাশে মন্ডলপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। তবে তাঁদের আরও কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন। র‌্যাবের দাবি, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, মাদকগুলো মিয়ানমার থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আনা হয়েছিল।সংবাদ সম্মেলনে র‌্যাবের কর্মকর্তারা বলেন, টেকনাফউখিয়া সীমান্ত ব্যবহার করে আন্তর্জাতিক মাদক চক্রের তৎপরতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধকেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে যুবদলের আনন্দ মিছিল
পরবর্তী নিবন্ধআল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ.) স্মরণে সেমিনার আজ