বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে আনন্দ মিছিল করেছেন মহানগর যুবদল। শুক্রবার (১২ জুন) বিকেলে নগরীর মুরাদপুর ফরেস্ট গেট থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সমাবেশে বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান। তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে যুবদল আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত হবে।
সভাপতির বক্তব্যে, মোহাম্মদ আলী সাকি বলেন, “যুবদলের সভাপতি হিসেবে আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে নূরুল ইসলাম নয়নকে নিয়ে ঘোষিত ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি সংগঠনের কার্যক্রমে নতুন গতি আনবে। এই কমিটি ঘোষণার জন্য বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।” আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম মহানগর যুবদল এবং পাঁচলাইশ থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাঁচলাইশ থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী সাকি‘র সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ–সভাপতি মোহাম্মদ মুছা, রাশেদুল হাসান লেবু, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, রাজন খান, ওমর ফারুক, মহিউদ্দিন মুকুল, হামিদুল হক চৌধুরী, হাফেজ কামাল উদ্দিন, আলমগীর হোসেন, শাহাবাব ইয়াজদানী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সেলিম উদ্দিন সেলিম, মোঃ আইয়ুব, রিদওয়ান হোসেন জনি, শাহিদুল ইসলাম মাসুম, শহিদুল ইসলাম কুট্টি,মিল্লাত হোসেন, হোমায়ুন আহমদ, জাবেদ হোসেন, গিয়াস উদ্দিন, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ নাছির, আমজাদ হোসেন, হাসান তোফা, মঈনউদ্দিন মামুন, মোঃ ইউনুস, সোলাইমান হোসেন মনা, মাসুদ আলম, জাবেদ হোসেন, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফিরোজ, খোকন মুল্লা, মোহাম্মদ সুমন, সালেহ আহাম্মদ খোকন, সত্যজিৎ বড়ুয়ার রুপু, সানি আহম্মদ, মোঃ ইব্রাহিম খলিল, মোকাদ্দের, জীবন মিয়া, আলম মাঝি, মোঃ সাজু, মোহাম্মদ মামুন, মোঃ রুবেল, সেলিম, ফোরকান, জুয়েল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










