আল্লামা সরওয়ার কামাল আজীজির দাফন সম্পন্ন

| রবিবার , ১০ মে, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

১১ দলীয় ঐক্যজোটভুক্ত ইসলামী দল বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির আমীর, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা সরওয়ার কামাল আজীজিকে জানাজা শেষে দাফন করা হয়েছে। পদুয়া জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে। গতকাল শনিবার বেলা ২টায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন, জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসাযর শায়খুল হাদিস আল্লামা কুতুব উদ্দিন নানুপুরী। জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আ ন ম শামসুল ইসলাম, চট্টগ্রাম১৫ আসনের জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সাবেক ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম১৬ আসনের এমপি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নবনির্বাচিত আমীর মাওলানা আবদুল কাইউম সোবহানী, নায়েবে আমীর আব্দুর রহমান চৌধুরী প্রমুখ। নামাজে জানাজা শেষে তাকে পদুয়া হেমায়েতুল ইসলাম মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইরানের আইআরজিসির সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে বাহরাইনে গ্রেপ্তার ৪১
পরবর্তী নিবন্ধনৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে আজ