আলোকিত মানুষ ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরী

স্মরণসভায় বক্তারা

| শনিবার , ৯ মে, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার পেশাজীবীদের নিয়ে সামাজিক উন্নয়নমূলক ও সাংস্কৃতিক সংগঠন আনোয়ারা ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরী শোকসভা নগরীর থিয়েটার ইনস্টিটিউটের হলরুমে গত বৃহস্পতিবার বিকাল চারটায় অনুষ্ঠিত হয়। আনোয়ারা ফাউন্ডেশনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন সরওয়ার জামাল নিজাম এমপি। তিনি তাঁর বক্তব্যে সুভাষ চন্দ্র চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সুভাষ চন্দ্র চৌধুরীর আত্মার প্রশান্তি কামনা করেন। তিনি বলেন, নির্লোভ, নিরহংকারী, দেশপ্রেমিক, সমাজ সংস্কারক এই বীর মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শোকসভা আয়োজন করায় আনোয়ারা ফাউন্ডেশন কে ধন্যবাদ জানাছি। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিরা বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন এবং শোক বইয়ে তাদের মূল্যবান মতামত প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান। প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, একটি ভালো রাষ্ট্র কাঠামো গড়ে তোলতে না পারলে বৈষম্য দূর হবে না। বীর মুক্তিযোদ্ধা সুভাষ চৌধুরী বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার জন্য সামাজিক আন্দোলন করে গেছে যা নতুন প্রজন্মের জন্য অনুসরণীয়।

অনুষ্ঠানে শোকবাণী পাঠ করেন সংগঠক যিশু দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাপস হোড়, বীর মুক্তিযোদ্ধা রাজা মিঞা, লেখক ও গবেষক জামাল উদ্দিন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, মাইকেল দে, স্বপন দাশগুপ্ত, সুজিত কুমার দাশ, সুভাষ চৌধুরীর সহর্ধমিনী শিক্ষিকা অনিমা চৌধুরী, সাগর মিত্র, পরিমল দত্ত, ভাস্কর ডি কে দাশ মামুন, মোহাম্মদ ইরাজ মেহের চৌধুরী, অসীম কান্তি মজুমদার, শৈলান দাশ, সন্তোষ দাশ, প্রদীপ দত্ত, উজ্জ্বল চক্রবর্তী প্রমুখ। আরও বক্তব্য রাখেন মোহাম্মদ হোসেন, ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, দীপ্তি দাশ, ঝুলন চৌধুরী, মোহাম্মদ জাকির হোসেন, এনি দাশ, জসিম উদ্দিন, সজল চক্রবর্তী, মোহাম্মদ ইব্রাহিম, ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ চৌধুরী, রতন বিশ্বাস, নজরুল ইসলাম, শর্মিষ্ঠা চৌধুরী, সৃজিতা চক্রবর্তী, লিটন নন্দী, বাসু নন্দী, ইফতেখার হোসাইন, মোহাম্মদ জানে আলম, বিভাষ চন্দ্র চৌধুরী, বাবুলাল চৌধুরী, গৌতম চৌধুরী, হরিপদ চৌধুরী বাবুল, অজিত কুমার দাশ, অনুপ দাশ, মোহাম্মদ সাদেক ইসলাম, বিকাশ চৌধুরী, টুকন কারণ, মুক্তিযোদ্ধার সন্তান রাজন মিত্র, মানবাধিকার কর্মী তাহেরা আকতার শারমিন, প্রদীপ গুপ্ত, কাজী মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ শামসুল ইসলাম, মিহির কে চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা বাদল মালি, ইফতেখার হোসেন চৌধুরী, বৃষ্টি বৈদ্য, বিজয় ধর, রঞ্জিত দাশ, এমদাদুল ইসলাম, সুনীল আকাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় টেক্সিচালক হত্যা : পলাতক আসামি কর্ণফুলীতে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ১০ মিনিটের পথ পাড়ি দিতে লাগছে এক ঘণ্টা