আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ৫০ লাখ টাকা অনুদান

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন

| সোমবার , ১৫ জানুয়ারি, ২০২৪ at ৯:৫৯ পূর্বাহ্ণ

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনকে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি। গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সহ–সভাপতি এম এ সালামের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী, ব্যাংকের উপ–ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, জহুরুল হক, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ পিয়ারু, মোহাম্মদ নিজাম উদ্দিন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকটি ভিডিও বাড়ি ফেরাল অসহায় বৃদ্ধকে
পরবর্তী নিবন্ধআনোয়ারায় টপ সয়েলের মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা, স্কেভেটর ও ট্রাক জব্দ