আমেরিকার সাথে চুক্তি বাতিলের দাবিতে গতকাল ৬ মে আন্দরকিল্লা, চেরাগি চত্বর, জামাল খাঁন, প্রবর্তক মোড়, জিইসি মোড়, ওয়াসার মোড় ও কাজীর দেউড়িতে পথসভা করে বাংলাদেশের কমিউনিটি পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখা। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম, জেলা কমিটির সভাপতি কমরেড অশোক সাহা, সহকারী সাধারণ সম্পাদক কমরেড নূরুচ্ছাফা ভূঁইয়া, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড উত্তম চৌধুরী, শ্রমিক নেতা আবু তাহের ও ছাত্র নেতা শুভ দেব নাথ।
বক্তারা বলেন ১২ ফেরুয়ারী নির্বাচনের তিন দিন আগে দেশবাসীকে অন্ধকারে রেখে আমেরিকার সাথে গোপন চুক্তি করেছে ড. ইউনুস সরকার। এই চুক্তি মার্কিন সাম্রাজ্যবাদের এক স্পষ্ট চিত্র। বক্তারা আরো বলেন, বর্তমান সরকারের স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ যদি হয়, তবে অবিলম্বে এই চুক্তি বাতিল করতে হবে এবং তা নাহলে দেশবাসীকে নিয়ে জাতীয় স্বার্থে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রেস বিজ্ঞপ্তি।














