গড়দুয়ারা ইউনিয়নে কৃষি জমির পানি নিষ্কাশনে প্রশাসনের তাৎক্ষণিক ব্যবস্থা

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

হাটহাজারীর গড়দুয়ারায় ইউনিয়নে পানি জমে কৃষি জমির ফসল নস্টের সংবাদ পেয়ে উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগে সমস্যার সমাধান হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ এই প্রকট সমস্যার সমাধান হয়েছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, উপজেলার ৯নং গড়দুয়ারায় ইউনিয়নের ৫নং ওয়ার্ডে জলযট সৃষ্টি হয়ে বিস্তীর্ন এলাকার পাকা ধানের ব্যাপক ক্ষতির সংবাদ অবহিত হয়ে তিনি ঘটনাস্‌হল পরিদর্শন করেন। এই বিষয়ের সত্যতা পেয়ে তাৎক্ষণিক নালা কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। একই সাথে আগামী বর্ষায় পানি জমে যেন এই সংকট তৈরি না হয় সেজন্য উপজেলা প্রশাসন কর্তৃক পানি নিষ্কাশনের স্বার্থে একটি নালা নির্মাণের প্রকল্প গ্রহণ করেন। বিলে অবৈধ মাটি ভরাট করে যারা পানির গতিরোধ করেছেন সেটি কেটে পার্শ্ববর্তী হালদা নদীতে পানি প্রবাহিত করার জন্য এই নালা নির্মাণের উদ্যোগ গ্রহন করা হবে বলে তিনি গণমাধ্যমকে জানান। এ সময় ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট দায়িত্বশীলগণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ভূমি সহকারী কর্মকর্তা, কৃষি উপসহকারী কর্মকর্তা ও স্থানীয় কৃষক ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্রশাসনকে সহযোগিতা করে।

পূর্ববর্তী নিবন্ধ২০১৬ সালে ফেন্সিডিল উদ্ধারের মামলায় দুই জনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধআমেরিকার সাথে চুক্তি বাতিলের দাবিতে সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সভা